ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুয়ালালামপুরে কোরআন শিক্ষার স্কুলে অগ্নিকাণ্ডে নিহত ২৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলে অগ্নিকাণ্ডে শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ভোরে ‘দারুল কোরআন ইত্তিফাকিয়াহ’ নামে একটি তাহফিজ বোর্ডিং স্কুলে আগুন লাগে।

কুয়ালালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন ডিরহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আগুনে ২৩ শিক্ষার্থী ও দুই তত্ত্বাবধায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ ‘তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে কিংবা আগুনে পড়ে মারা যেতে পারে। আমি মনে করি, এটা ছিল গত ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। এ মুহূর্তে আমরা আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।’

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত সাতজনকে নিকটতম একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তিনতলা স্কুলভবনের সর্বোচ্চ তলায় এই অগ্নিকাণ্ড হয়। তাহফিজ স্কুলগুলোতে সাধারণত ৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা কোরআন শিক্ষা নেয়। এই স্কুলগুলোর দেখভাল করে না শিক্ষা মন্ত্রণালয়। এগুলো ধর্মবিষয়ক অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুয়ালালামপুরে কোরআন শিক্ষার স্কুলে অগ্নিকাণ্ডে নিহত ২৫

আপডেট সময় ১১:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭