ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কৃষকের কাছে ব্রি-৮৭ ও বিনা-১৬ ধান দ্রুত জনপ্রিয় করতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:

ধানের উৎপাদন বাড়াতে ব্রি-৮৭ ও বিনা-১৬ চাষ দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় তিনি এ নির্দেশ দেন।

সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম।

কৃষিমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ধানের উৎপাদন বাড়াতে হবে। ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ব্রি ও বিনা উদ্ভাবিত ধানের জাত থেকে সেরাগুলো বাছাই করে সমন্বিত কর্মসূচির মাধ্যমে দ্রুত কৃষকের কাছে নিয়ে যেতে ও জনপ্রিয় করতে হবে।

তিনি বলেন, ব্রি ও বিনা উদ্ভাবিত অনেকগুলো ভালো জাত রয়েছে, বিশেষ করে ব্রি-৮৭ ও বিনা-১৬ চাষ দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে। এগুলোর চাষ করতে পারলে একই জমি থেকে ধান উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।

কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম সভায় প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরেন।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (পিপিসি) মো. রুহুল আমিন তালুকদার, যুগ্মসচিব (পরিকল্পনা) মো. রেজাউল করিম এবং সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

কৃষকের কাছে ব্রি-৮৭ ও বিনা-১৬ ধান দ্রুত জনপ্রিয় করতে হবে

আপডেট সময় ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১