ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করে ইসরায়েলের চমক

আকাশ নিউজ ডেস্ক: 

বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপনে করেছে ইসরায়েল। গত ১১ জানুয়ারি দেশটির বেলিংসন হসপিটালে বিশ্বের প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। সেখানকার চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ইরিত বাহার অস্ত্রোপচারটি করেন।

এর মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ৭৮ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক। ওই বৃদ্ধ ১০ বছর আগে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন।

অদ্রবনীয় সিন্থেটিক ন্যানো টিস্যু ব্যবহার করে নির্মিত এ থ্রিডি কর্নিয়া— যা কে-প্রো নামে পরিচিত, সেটি নষ্ট বা অস্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করতে সক্ষম। ইসরায়েলি প্রতিষ্ঠান ‘কর্নিট’ (CorNeat) এ প্রক্রিয়া সম্পন্ন করে। গত বছরের জুলাই মাসে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপনের প্রক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পায়।

চোখের পাতা এবং অক্ষিগোলকের ওপরের অংশের পাতলা পর্দা অর্থাৎ কনজাংকটিভার নিচে পাতলা ওই কৃত্রিম কর্নিয়া স্থাপন করা হয়।

কর্নিট ভিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং কে-প্রোর উদ্ভাবক ডা. গিলাড লিটভিন বলেন, ‘অস্ত্রোপচারটি তুলনামূলক সহজ ছিল এবং এটি করতে এক ঘণ্টারও কম সময় লেগেছে। ’

দৃষ্টিশক্তি ফেরাতে কর্নিয়া প্রতিস্থাপন আগে থেকেই হয়ে আসছে। তবে শুধু কোনো দাতার কর্নিয়ার মাধ্যমেই সেটি সম্ভব। এক্ষেত্রে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন যুগান্তকারী সাফল্য হয়ে উঠবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করে ইসরায়েলের চমক

আপডেট সময় ১১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১