ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সিঙ্গাপুরে এক বাংলাদেশিকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক অভিনেতা -পরিচালক নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং। জাহিদুল নামে নির্যাতিত বাংলাদেশি সিঙ্গাপুরে ২০১৮ সালে পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন। খবর-অনলাইন নিউজ পোর্টাল স্ট্রেইটস টাইমসের।

শুক্রবার জেলা জজ জন এনজি তাকে (অভিনেতা) নির্যাতনের একটি ঘটনায় দোষী হিসেবে সাব্যস্ত করে রায় দেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি আদালত সিদ্ধান্ত দেবেন অভিযুক্ত অভিনেতার কি শাস্তি হতে পারে। এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে। তবে নগ পঞ্চাশোর্ধ্ব হওয়ায় তাকে বেত্রাঘাত করা যাবে না।

২০১৮ সালের ১১ই ডিসেম্বর একটি ধাতব পদার্থ দিয়ে বাংলাদেশি জাহিদুলের পেটে ও মাথায় আঘাত করা হয়েছিল। এতে জাহিদুল কোনোমতে বেঁচে গেলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান। জাহিদুলের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে আদালতে নগ আইক লিওঙ্গ বলেছেন, জাহিদুল তাকে ‘বাবা’ হিসেবে মেনে শাসন ও মারধরের অধিকার দিয়েছেন।

২০ বছরের বেশি সময় অভিনয় করেছেন নগ আইক লিওঙ্গ। পর পর ২০০২, ২০০৩, ও ২০০৬ সালে তিনি সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা

আপডেট সময় ০৮:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১