ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে যাবে কাঠের তৈরি স্যাটেলাইট

আকাশ নিউজ ডেস্ক:

প্রচলিত স্যাটেলাইট নষ্ট বা পুড়ে যাওয়ার কারণে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জটিলতা কাটাতে কাঠের তৈরি স্যাটেলাইট বানানোর পরিকল্পনা করছে জাপান।

প্রকল্পটিতে একযোগে কাজ করছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও একটি জাপানি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে এ ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব স্যাটেলাইট তৈরি করতে পারবে।

মূলত বায়ুমণ্ডলে ধাতব কাঠামোর স্যাটেলাইটগুলো নষ্ট হয়ে গেলে বা পুড়ে গেলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একরকম জটিলতা তৈরি হয়।

এটি দূর করতে নতুন ধরনের এ স্যাটেলাইট আবিষ্কারের প্রকল্প হাতে নিয়েছে। তারা ইতোমধ্যে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে। বৈরী বা প্রতিকূল পরিবেশে কাঠের টেকসই অবস্থা কেমন এবং স্যাটেলাইটের কাঠামো হিসেবে এর গ্রহণযোগ্যতা ইতোমধ্যে যাচাই করা হয়েছে।

কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টাকাও দই বলেন, ‘বায়ুমণ্ডলে প্রবেশ করার পর স্যাটেলাইটে (দুর্ঘটনাবশত) আগুন লাগার ঘটনা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এরপর এর ধাতব বর্জ্য বায়ুমণ্ডলের ওপরের অংশে বহুকাল ধরে ভেসে বেড়ায়।’

যদি কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো যায়, তাহলে বায়ুমণ্ডলে দুর্ঘটনায় পুড়ে গেলেও খুব একটা সমস্যা হবে না। কারণ, কাঠের কাঠামো পুড়ে যাওয়ার পর কিছু কারিগরি উপাদান ছাড়া আর তেমন বর্জ্য অবশিষ্ট থাকবে না। অর্থাৎ বর্জ্য অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাকাশে যাবে কাঠের তৈরি স্যাটেলাইট

আপডেট সময় ১১:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১