ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সোনামসজিদ বন্দর: ১২১৬ টন ভারতীয় চাল আমদানি

আকাশ জাতীয় ডেস্ক: 

ভরা মৌসুমেও দেশে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এমন সময় দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজার স্বাভাবিক রাখতে এক হাজার ২১৬ টন চাল আসার মাধ্যমে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার পর্যন্ত টানা তিন দিনে ৩১ ট্রাকে এক হাজার ২১৬ টন চাল আমদানি হয়েছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল তিন দিনে মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ, নজরুল অটো রাইস মিল ও মেসার্স ঘোষ এন্টারপ্রাইজ এক হাজার ২১৬ টন চাল আমদানি করেছে।

চালগুলোর মধ্যে রয়েছে- নন বাঁশমতি, স্বর্ণা, রত্নাসহ আউস চাল।

এর আগে সোনামসজিদ কাস্টমস শুল্ক স্টেশন থেকে ছাড়করণের পর চালভর্তি ভারতীয় ট্রাকগুলো পানামা ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে। প্রথম দিন বৃহস্পতিবার পাঁচটি ভারতীয় চালভর্তি ট্রাক প্রবেশ করে।

এর পর ২৪টি ও তৃতীয় দিন শনিবার দুটি ভারতীয় চালভর্তি ট্রাক ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে।

আশা করছি অন্য আমদানিকারকদের আমদানিকৃত চাল দুএকদিনের মধ্যে বন্দরে প্রবেশ করবে। আর চাল আমদানি শুরু হলে ও সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে আমদানি করা চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে চালের দাম কমে আসতে শুরু করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

সোনামসজিদ বন্দর: ১২১৬ টন ভারতীয় চাল আমদানি

আপডেট সময় ০২:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১