ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

ইন্দোনেশিয়ায় ৪৫ হাজার বছর আগের গুহাচিত্রের সন্ধান!

আকাশ নিউজ ডেস্ক:  

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের লেয়াং তেডোঙ্গে গুহায় আনুমানিক সাড়ে ৪৫ হাজার বছর আগের আঁকা একটি ছবির সন্ধান পাওয়া গেছে। গুহাচিত্রটি বন্য শূকরের বলে দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা।

গাঢ় লাল মেটে রঞ্জক পদার্থ ব্যবহার করে আঁকা সুলাওয়েসি শূকরের প্রমাণ আকৃতির চিত্রটি ওই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের সবচেয়ে প্রাচীণ প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে।

গুহাচিত্রে প্রাণীর এ ছবি নিয়ে সায়েন্স অ্যাডভান্স জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এর অন্যতম লেখক ম্যাক্সিম উব্যার ওই গুহাচিত্রের ওপরে ক্যালসাইটের মজুদ খুঁজে পান; ইউরেনিয়াম-সিরিজ আইসোটোপ ডেটিংয়ের সাহায্যে যে মজুদের বয়স বের হয় সাড়ে ৪৫ হাজার বছর।

উব্যার বলেন, যারা এটি বানিয়েছে, তারা পুরোপুরি আধুনিক ছিল, তারা আমাদের মতোই ছিল এবং পছন্দের যে কোনো ছবি আঁকার সক্ষমতা ও উপকরণ তাদের ছিল।

সায়েন্স অ্যাডভান্স জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৬ সেন্টিমিটার দীর্ঘ ও ৫৪ সেন্টিমিটার প্রস্থের ছবিটিতে শূকরের মুখে যে শিং আকৃতির পিণ্ড দেখা যাচ্ছে তা ওই প্রজাতিটির পূর্ণ বয়স্ক পুরুষেরই বৈশিষ্ট্য।

শূকরটির পেছনের অংশের ওপরের দিকে দু’টি হাতের ছাপও পাওয়া গেছে। শূকরটি অন্য দুই শূকরের দিকে মুখ করে আছে বলে মনে হচ্ছে, যাদের অংশবিশেষই সংরক্ষিত আছে।

প্রতিবেদনের আরেক লেখক অ্যাডাম ব্রুম বলেন, শূকরটি অন্য দুই শূকরের লড়াই বা সামাজিক মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করছিল বলে মনে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

ইন্দোনেশিয়ায় ৪৫ হাজার বছর আগের গুহাচিত্রের সন্ধান!

আপডেট সময় ১১:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১