ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের ‘স্মারক’ পেলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গত ২৭ ডিসেম্বর বিগত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করে আইসিসি। যেখানে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পান সাকিব আল হাসান।

এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার এই একাদশের ‘স্মারক ক্যাপ’ বুঝে পেলেন।

রোববার (১৭ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব এমনটি নিশ্চিত করেন। সেই স্মারক ক্যাপটি পরে দেশসেরা এই ক্রিকেটার একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, অবশেষে ক্যাপটি পেলাম।

এই একাদশে ভারতের সবচেয়ে বেশি ৩ জন জায়গা পেয়েছেন, দুই জন করে আছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আছেন ১ জন করে।

১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দল।

দশক সেরা একাদশে সাকিবের জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। কারণ এই সময়ে তিনি ১০৪টি ওয়ানডে খেলে৪০.৫৬ গড়ে ৪ সেঞ্চুরিতে রান করেছেন তিন হাজার ৪৮৯। বাঁহাতি স্পিনে ৩১.৬১ গড়ে উইকেট নিয়েছেন ১৩১টি। ইংল্যান্ডে হওয়া সবশেষ বিশ্বকাপে তিনি ছিলেন অনবদ্য ও সেরা ফর্মে। গত ওয়ানডে বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেন তিনি। বল হাতে উইকেট ১১টি। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্সের নজির এটাই। এমনকি এক আসরে ১০ উইকেটের পাশে ৪০০ রানের অনন্য কীর্তিও গড়েন তিনি, যা আগে আর ছিল না কারও।

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের ‘স্মারক’ পেলেন সাকিব

আপডেট সময় ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১