ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামিমের ডেপুটি নির্বাচিত হবে তাৎক্ষণিক সিদ্ধান্তে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ণ মেয়াদে তামিম ইকবালের অধিনায়ক হিসেবে এটা প্রথম সিরিজ।

তবে তামিমের সহযোগী কে সেটা ঘোষণা করা হয়নি। কোনো কারণে তামিম যদি অনুপস্থিত থাকেন, তবে কে অধিনায়কত্ব করবে সেটা বিসিবি তাৎক্ষনিক সিদ্ধান্ত নেবে।

রোববার (১৭ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি আরও জানান দলে সিনিয়র ক্রিকেটার রয়েছে তাই এটা নিয়ে চিন্তা করছে না বোর্ড। সে জন্যই তামিমের সহযোগীর সিদ্ধান্ত তাৎক্ষনিক ভাবে নেওয়া হবে।

আকরাম খান বলেন, ‘যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি সেহেতু আমাদের কোনো….। পরিস্থিতি ওরকম হলেই আমরা নাম উল্লেখ করব। হোমে খেলা হওয়াতে আমরা এটা নিয়ে দুশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকেরা থাকবে। তো যে কোনো সময় আমরা এই সিদ্ধান্ত নিতে পারব। ’

তিনি আরও বলেন, ‘আমাদের কিছু সিনিয়র প্লেয়ার আছে, কিছু জুনিয়র প্লেয়ার আছে। তো এটা নিয়ে কোনোরকম সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ এমন আরো আছে, মুশফিক আছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

তামিমের ডেপুটি নির্বাচিত হবে তাৎক্ষণিক সিদ্ধান্তে

আপডেট সময় ০৯:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১