ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাইগারদের হুঙ্কার দিলেন ক্যারিবিয়ান কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। গত ১০ জানুয়ারি ঢাকায় পা রাখে ক্যারিবিয়ানরা।

তবে কোয়ায়ারেন্টিনের কারণে এখনও অনুশীলনে করতে মাঠে নামতে পারেনি তারা। করোনা আতঙ্কের জন্য প্রথম সারির ১২ জন ক্রিকেটারকে ছাড়াই সফরে এসেছে দলটি। তবে অনেকটা ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে মাঠে নামার আগেই টাইগারদের হারানোর হুঙ্কার দিয়েছে উইন্ডিজ।

আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এমন হুঙ্কার দিয়েছেন ক্যারীবিয়দের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি আরও জানিয়েছেন, দলের মূল ক্রিকেটাররা না আসলেও তার দল এমন একটি পরিস্থিতিতে জয়ের জন্য মুখিয়ে আছে।

ফিল সিমন্স বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ জয়ের উদ্দেশ্যেই ক্যারিবিয়ান ছেড়েছি। আপনারা হয়তো বলছেন, আমাদের পুরো দল নেই। কিন্তু আমাদের এমন একটি দল আছে যারা এই কন্ডিশনে জয়ের জন্য ক্ষুধার্ত। ‘

তিনি আরও বলেন, ‘যে কোনো সিরিজ খেলার আগে উদ্দেশ্যটা থাকে সিরিজ জয়ের। প্রতিটি দল তাদের ঘরের মাঠে ভালো খেলে। সেদিক থেকে কাজটা সহজ হবে না। তবে প্রথম দায়িত্ব হচ্ছে সিরিজ জয় করা। ‘

আগামী ২০ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি হবে দ্বিতীয় ওয়ানডে। আর ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে শেষ ওয়ানডে। এরপর ০৩ ফেব্রুয়ারি চট্টগ্রামেই হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর ১১ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টাইগারদের হুঙ্কার দিলেন ক্যারিবিয়ান কোচ

আপডেট সময় ০৭:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১