ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবা দল নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে: নান্নু

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ও ওয়ানডের জন্য আলাদা দল ঘোষণা করেছে বোর্ড।

এই প্রাথমিক স্কোয়াডে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার। একজন হলেনপেসার শরিফুল ইসলাম ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে চিন্তা করা হচ্ছে।

সোমবার (০৪ জানুয়ারি) মিরপুরে দল ঘোষণার পর সাংবাদিকদের একথা জানান নান্নু। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো পারফর্ম করেছেন শরিফুল ও ইমন। সেজন্যই তাদের দলে নেওয়া হয়েছে। তবে অনূর্ধ্ব-১৯ দলের সব ক্রিকেটারদের নিয়ে সতর্ক নির্বাচকরা। দীর্ঘ পরিসর ও সীমিত পরিসরের ক্রিকেট নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে তাদের। তাই এখনই জাতীয় দলে তাদের নিয়ে ভাবছে না বলে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাচক।

নান্নু বলেন, ‘অবশ্যই ওদের হাইলি রেট করে। স্পেশালি এইচপিতে যে খেলোয়াড়রা আছে ওদেরকে কিন্তু আমরা যে জায়গায় চিন্তা ভাবনা করছিলাম লাল বল, সাদা বলে আলাদা ভাবে ওদেরকের গড়ে তোলার জন্য ঠিক ওভাবেই কিন্তু আমরা গড়ে তুলছি। কিছু খেলোয়াড় যথেষ্ট নজর কেড়েছে। একটু আমরা সময় দিতে চাচ্ছি, এখনই জাতীয় দলের জন্য বিবেচনা করছি না। আমার বিশ্বাস এই পাইপলাইন থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় পাব এবং সামনে আয়ারল্যান্ড আসছে। আয়ারল্যান্ড ‘এ’ টিম ,হাইপারফরম্যান্স ইউনিট। আমরা আশাকরি তখন কিছু খেলোয়াড়কে লাল বল সাদা বলে আলাদা ভাবে তৈরি করবো। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুবা দল নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে: নান্নু

আপডেট সময় ০৭:২২:০২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১