ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

ফর্মে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করব: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ররিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে পৌঁছে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, এই সিরিজে বাংলাদেশ দল যদি ভালো করতে না পারে তাহলে তিনি হতাশ হবেন। আর ব্যক্তিগতভাবে তিনি চেষ্টা করবেন সেরা ফর্মে ফিরে যাওয়ার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাকিব আল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই। করোনার পর প্রথম দল হিসেবে তারা বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ যে দল ঘোষণা করেছে তাতে যদি সিরিজে আমরা ভালো করতে না পারি তাহলে আমি হতাশ হব।’

সাকিব আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে এবারের ফেরাটি আমার জন্য একটু ভিন্ন। এর আগে আমরা শ্রীলঙ্কা সফরে যেতে পারিনি। যেটি খুবই হতাশার। এখন ভালো লাগছে যে, আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছি। নিজের ওপর কোনো চাপ নেই। কিন্তু ফর্মে ফেরাটা সহজ হবে না। নিজেকে পূর্বের জায়গায় নিয়ে যেতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তার আগে ৮ জানুয়ারি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে।

নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে ক্রিকেটে ফেরেন সাকিব। তিনি খেলেন জেমকন খুলনার হয়ে। তার দল চ্যাম্পিয়ন হয়। কিন্তু সাকিব ফাইনাল ম্যাচে খেলতে পারেননি। শ্বশুরের অসুস্থতার খবর শুনে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। কিন্তু সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই সাকিবের শ্বশুর মারা যান। গত ১ জানুয়ারি সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি তৃতীয়বারের মত বাবা হতে চলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

ফর্মে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করব: সাকিব

আপডেট সময় ০৮:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১