ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫১ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সিগন্যাল!

আকাশ নিউজ ডেস্ক: 

সৌর জগতের বাইরে অবস্থিত এক ভিন গ্রহ থেকে রেডিও সংকেত ভেসে আসার দাবি করলেন একদল গবেষক। তাদের দাবি, ৫১ আলোকবর্ষ দূর থেকে ওই সংকেত এসেছে।

তাদের এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রো ফিজিক্স’ জার্নালে। সেখানে বলা হয়েছে, নেদারল্যান্ডসের এক রেডিও টেলিস্কোপে সেই সংকেত ধরা পড়েছে। সুদূর টাউ বুটেস নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত বিপুল গ্যাসসমৃদ্ধ গ্রহ থেকে ওই সংকেত এসেছে বলে দাবি গবেষকদের। তবে কেবল ওই গ্রহই নয়, মহাকাশের আরও দুইটি অঞ্চল থেকেও রেডিও সংকেত আসার কথা জান‌া গিয়েছে।

আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা ‘ক্যানসার’ নামের নক্ষত্রের ঝাঁক ও এপসাইলন অ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলী থেকেও সংকেত পাওয়ার কথা জানিয়েছেন। কিন্তু তাদের মতে, নিঃসন্দেহে এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল টাউ বুটেস নক্ষত্রমণ্ডলীর গ্রহটি থেকে পাওয়া সংকেতটিই।

অন্যতম গবেষক জেক ডি টার্নার জানিয়েছেন, এই সংকেত সৌরজগতের বাইরে প্রাণের সন্ধান সংক্রান্ত গবেষণাকে নতুন দিশা দেখাচ্ছে। গ্রহটির চৌম্বক ক্ষেত্রটি খুঁটিয়ে দেখলে তা থেকে তার আভ্যন্তরীণ চরিত্র ও আবহাওয়া মণ্ডলের উপাদান সম্পর্কেও জানা যাবে বলে মনে করছেন তিনি।

প্রসঙ্গত, যে কোনও গ্রহে প্রাণের সম্ভাবনার বিষয়টির সঙ্গে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তাকে সৌর বাতাসের কবল থেকে বাঁচায়। এর ফলেই সেখানে জীবনধারণের অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। একই ভাবে টার্নার মনে করছেন, ওই গ্রহটির চৌম্বক ক্ষেত্রও হয়তো তাদের সাহায্য করছে সৌর বাতাস এবং মহাজাগতিক রশ্মির হাত থেকে বাঁচতে। যদি তা সত্য়ি হয়, তবে এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা আগামী দিনে অসম্ভব বলে মনে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫১ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সিগন্যাল!

আপডেট সময় ১০:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০