ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাইগারদের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জন লুইস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইংলিশ কোচ জন লুইস। সাবেক এই অলরাউন্ডার বর্তমানে ডারহামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ব্যাটিং কোচের পদের বিবেচনায় তার সাথে চলছে বোর্ডের আলোচনা।

২০১৮ সালে বাংলাদেশে দলে সীমিত ওভারের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান নেইল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ও কোচ বাংলাদেশে এসে টাইগারদের টেস্ট দলের সাথের সীমিত সময় কাজ করেছেন। তবে গত আগস্টে তিনি বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন।

এরপর থেকেই খালি বাংলাদেশের ব্যাটিং কোচের পদ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই তামিম, মুমিনুলদের কোচ নেই। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন ক্রেইগ ম্যাকমিলান। ব্যক্তিগত কারণে ম্যাকমিলান আর বাংলাদেশের দায়িত্ব নেননি, টাইগাররাও শ্রীলঙ্কা সফরে যায়নি।

এরপর দেশের ক্রিকেট অঙ্গন ব্যস্ত হয়ে পড়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে। সফলভাবে ঘরোয়া দুই টুর্নামেন্ট শেষে বোর্ডকে আবার ব্যস্ত হতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। জানুয়ারিতে ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই দুই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন ইংল্যান্ডের জন লুইস।

জন লুইস এখন ডারহামের কোচের ভূমিকায়। বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে বেশ এগিয়েই আছেন ৫০ বছর বয়সী লুইস। ২০১৩ সাল থেকেই ডারহামের প্রধান কোচের পদ সামলাচ্ছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রান করার অভিজ্ঞতাও আছে। সবচেয়ে বড় অভিজ্ঞতা হল-২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। তাই আছে উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতাও। অবশ্য কোচ হলেও তিনি স্থায়ীভাবে দায়িত্ব পাবেন নাকি অন্তর্বর্তীকালীন, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টাইগারদের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জন লুইস

আপডেট সময় ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০