ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

এবার আবুধাবির টি-টেন লিগে আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আবুধাবির টি-টেন লিগের পরবর্তী সংস্করণের জন্য কালান্দার্সে যোগ দিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। রোববার (২০ ডিসেম্বর) দ্য নিউজের এক প্রতিবেদনের ভিত্তিতে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

লাহোর প্রেস ক্লাবে গণমাধ্যমকে কালান্দার্সের প্রধান নির্বাহী অফিসার (সিইও) আতিফ রানা জানান, ৪৫ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার আইকন খেলোয়াড় হিসেবে এই ফ্র্যাঞ্জাইজিতে যোগ দেবেন।

এই দলে যোগ দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আফ্রিদি বলেন, ‘কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যি সম্মানিত। ’

তিনি জানান, লিগ ক্রিকেট মানে কেবল এক মাস ধরে উচ্চমানের ক্রিকেট খেলা নয়, বরং এই প্রতিযোগিতা দিয়ে তরুণ প্রতিভার বিকাশ ঘটানো যায়।

আফ্রিদি বলেন, ‘বিষয় হলো, আমি মনে করি, কালান্দার্সের চেয়ে ভাল কোনো ফ্র্যাঞ্জাইজি নেই কারণ তারা তরুণ প্রতিভা সামনে নিয়ে আসতে মাঠের বাইরে অনেক কাজ করে। ’

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ক্রিকেট খেলে যাচ্ছেন আফ্রিদি। সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে গলে গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি।

আবুধাবি টি-টোয়েন্টি লিগ শুরু হবে আগামী বছরের ২৮ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

এবার আবুধাবির টি-টেন লিগে আফ্রিদি

আপডেট সময় ০৯:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০