ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৬ রানে ইনিংস শেষ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ভারতের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টেস্ট ক্রিকেটের ইতিহাস সর্বনিম্ন স্কোর ভারতের। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে ৯ উইকেট হারানোর পর চোট পেয়ে মোহম্মদ শামি মাঠ ছাড়ায় ভারতীয় ইনিংস শেষ হয়ে যায়। ফলে বিশাল এক লজ্জার সাক্ষী থাকল কোহলির ভারত। এর আগে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২।

১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। সেবারও দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের ভয়াবহতার সাক্ষী থেকে ছিল ক্রিকেটেবিশ্ব। প্রথম ইনিংসে ৩০২ রানের বড় স্কোর করলেও ফলোঅন করে ৪২ রান শেষ হয়ে গিয়েছিল ভারত। সেবার ভারতের ৯ উইকেট পড়েছিল। কারণ চোটের জন্য মাঠে নামতে পারেননি ভগবত চন্দ্রশেখর।

আর শনিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬ বছর আগের রেকর্ড ভেঙে লজ্জার ইতিহাস গড়ল কোহলি অ্যান্ড কোং। এদিন ৩৬ রানে ৯ উইকেটে শেষ ভারতীয় ইনিংস। কারণ প্যাট কামিন্সের বল হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন শামি। ফলে ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। জোস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের ভয়ংকর বোলিংয়ের সামনে অসহায় আত্মসর্মপণ ভারতীয় ব্যাটসম্যানদের।

তবে ওয়াদেকরের ভারতীয় দলে একজন ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছেছিলেন। ১৮ রানে অপরাজিত ছিলেন একনাথ সোলকর। কিন্তু এদিন কোহলির ভারতীয় দলে কোনও ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছতে পারেননি। ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোর মায়াঙ্ক আগরওয়ালের ৯ রান। স্বপ্নের বোলিং হ্যাজেলউডের। ৫ ওভারে মাত্র ৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন ২৯ বছরের ডানহাতি পেসার। ভারতীয় ইনিংসের বাকি চারটি উইকেট নেন কামিন্স।

ভারতীয় ক্রিকেটের আজ শনিবারের সকালটা ছিল ভয়াবহ। ৯ রানে এক উইকেট নিয়ে খেলা শুরু করে প্রথম আধ ঘণ্টাতেই টিম ইন্ডিয়ার স্কোর হয় ৬ উইকেটে ১৯। এদিন বোর্ডে মাত্র ১০ রান যোগ করে পাঁচজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। কামিন্স ও হ্যাজেলউডের ভয়ংকর বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩৬ রানে ইনিংস শেষ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ভারতের

আপডেট সময় ১২:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০