ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজেদের মাঠেই ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ঘরের মাঠেই বিপর্যয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, জো বার্নস, ট্রাভিস হেডরা।

তাদের ব্যাটিং দৈন্যদশার কারণেই ভারতের বিপক্ষে ২৪৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টিম পেইন।

এছাড়া ৪৭ রান করেন মার্নাস লাবুশেন। দুই অঙ্কের ফিগার করতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, জো বার্নস, ট্রাভিস হেডরা।

ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন শিকার করেন ৪ উইকেট। তিন উইকেট নেন উমেশ যাদব। আর দুই ওপেনারকে আউট করেন জসপ্রিত বুমরাহ।

শুক্রবার দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অলআউট করে ৫৩ রানের লিড পায় ভারত। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারী ভারত।

স্কোর বোর্ডে ৭ রান জমা করতেই ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আউট হন পৃথ্বি শ। প্রথম ইনিংসেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি এই তরুণ ওপেনার। আগের ইনিংসে শূন্যরানে আউট হওয়া পৃথ্বি শ দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৪ রানে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ভর করে ২৪৪ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন কোহলি। এছাড়া ৪২ ও ৪৩ রান করেন আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। অস্ট্রেলিয়ার হয়ে একাই চার উইকেট নেন মিসেল স্টার্ক। এছাড়া তিন উইকেট নেন প্যাট কামিন্স।

ভারত ১ম ইনিংস: ২৪৪/১০ (কোহলি ৭৪, পুজারা ৪৩, রাহানে ৪২; মিসেল স্টার্ক ৪/৫৩, প্যাট কামিন্স ৩/৪৮) এবং ২য় ইনিংস: ও ৯/১

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯১/১০ (টিম পেইন ৭৩*, লাবুশেন ৪৭; অশ্বিন ৪/৫৫, উমেশ যাদব ৩/৪০)।

দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের লিড ৬২ রান

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

নিজেদের মাঠেই ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার

আপডেট সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০