ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনসিসিতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ কার্যক্রমের উদ্বোধন বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে : মাহদী আমিন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ডলার পরিবারে মা একটি অপরিহার্য প্রতিষ্ঠান: মির্জা ফখরুল হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

এই সিদ্ধান্তের জন্য আমিরকে পস্তাতে হবে: ইনজামাম

আকাশ স্পোর্টস ডেস্ক:   

পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছেন না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

ফিটনেস থাকতেও আমিরের এই আচমকা অবসরের সিদ্ধান্তে হতাশ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

রাখাঢাক থেকে এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে আমিরকে পস্তাতে হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন মুলতানের এই সুলতান।

আমিরের অবসরের খবর ছড়িয়ে পড়ার নিজের ইউটিউব চ্যানেলে প্রতিক্রিয়ায় ইনজামাম বলেন, ’আমার মনে হয়, আমির একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেছে। এ মুহূর্ত ওর কাছের মানুষরা ওকে বোঝাতে পারে। তাদের উচিত আমিরকে এ কথা বলা যে, এমন আবেগের জায়গায় থেকে হুট করে সিদ্ধান্ত নিলে তা ভুল ছাড়া আর কিছুই হয় না। বেশিরভাগ সময়ই পরে আক্ষেপ করতে হয়। ’

এরপর আমিরকে পরামর্শ দেন ইনজামাম। ‘যদি টিম ম্যানেজমেন্ট বা ওয়াকার ইউনিসকে নিয়ে ওর অস্বস্তি থাকে, ওর উচিত ছিল মিসবাহর সঙ্গে কথা বলা। মিসবাহ সাড়া না দিলে পিসিবির সঙ্গে কথা বলতে পারত।’

সবশেষে আমিরের এখনই অবসর চাচ্ছেন না ১৯৯২ সালের বিশ্বকাপে চমক দেখানো এই ক্রিকেটার।

তিনি বলেন, আমিরের যে ধরনের সামর্থ্য আছে, ওর উচিত ছিল ফিরে আসার লড়াইয়ে নিজের ওপর আস্থা রাখা। পাকিস্তানকে আরও অনেক বছর সেবা দেয়ার সুযোগ রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ কার্যক্রমের উদ্বোধন

এই সিদ্ধান্তের জন্য আমিরকে পস্তাতে হবে: ইনজামাম

আপডেট সময় ০৭:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০