ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদে বসতি স্থাপনের পর সেখান থেকে যেমন দেখাবে পৃথিবীকে

আকাশ নিউজ ডেস্ক: 

চাঁদে মানুষের বসতি স্থাপন ও সেখানে স্থায়ীভাবে একটি বেস তৈরি করার পরিকল্পনা রয়েছে নাসার। দ্য টাইমস জানাচ্ছে, নাসা ২০২৪ সালে চাঁদে এক নারী ও এক পুরুষ নভোচারীকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই মিশনে যেতে পারে এমন ১৮ জনকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে নাসা।

এমনকি নাসা ছবিও শেয়ার করেছে। ফলে গুরুত্ব বেড়েছে নাসার এই মিশনের। ছবিতে দেখানো হয়েছে, নভোচারীরা চাঁদে ঠিক কী কী দেখবেন, সেখান থেকে পৃথিবীকেই বা কেমন দেখাবে? এই মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল চাঁদে বসতি স্থাপন এবং পৃথিবীর ইঞ্জিনিয়ারদের চাঁদের খনিজ, মাটি, ভূ-ত্বক ব্যবহার করতে শেখানো।

এছাড়া এর আগে মহাকাশচারীরা চাঁদের যে এলাকাগুলোতে এতদিন সঠিকভাবে পৌঁছতে পারেনি বা যা এখনও কিছুটা অনাবিষ্কৃত অবস্থায় আছে, সেই অঞ্চলগুলোও পরিদর্শন করা হবে। এছাড়া এই মিশনে চাঁদের মাটিতে একটি বেস তৈরির চিন্তাভাবনা করেছে নাসা।

রিপোর্ট জানাচ্ছে, ২০৩০ সালের প্রথম দিকে নাসা একজন পুরুষ ও নারী মহাকাশচারীকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করেছে। সেক্ষেত্রে চাদের এই অভিযানকে তার আগে অন্যতম বড় পরীক্ষা বলে মনে করা যেতে পারে।

বিজ্ঞানীরা মনে করেন প্রাথমিকভাবে চাঁদে একটি বেস বানানো গেলেও নভোচারীদের প্রথম কয়েক বছর খুব চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে কয়েক বছর পর সেই প্রতিকূল পরিবেশ কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদে বসতি স্থাপনের পর সেখান থেকে যেমন দেখাবে পৃথিবীকে

আপডেট সময় ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০