ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইমাম-উল-হকের বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোটে পড়ার একদিন পরেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেলেন। আর এতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান।

এমনকি টেস্ট সিরিজেও শঙ্কা রয়েছে পাকিস্তান দলনেতার।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, থ্রো-ডাউন সেশনে বাবর ইনজুরিতে পড়ে। যেখানে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে এক্স-রে করার পর চিড় ধরা পড়ে। এর ফলে সে আগামী ১২ দিন মাঠের বাইরে থাকবে। তবে প্রথম টেস্টে উপস্থিতি নিশ্চিত করতে চিকিৎসক তাকে নিয়মিত পর্যবেক্ষণ করবে। ’

বাবরের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শাদাব খান নেতৃত্ব বুঝে নিতে পারেন। যদিও এই লেগস্পিন অলরাউন্ডার নিজেও কুচকির চোটে ভুগছেন। যার ফলে রোববার তিনি নেটে শুধু ব্যাটিং সেশনে থাকতে পেরেছেন। এর আগে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় একই কারণে টি-টোয়েন্টি খেলতে পারেননি।

তবে বিবৃতিতে শাদাব সম্পর্কে বলা হয়েছে, অকল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের ঠিক আগেই তার খেলার ব্যাপারটি নিশ্চিত করা হবে। ’

আগামী ১৮ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর

আপডেট সময় ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০