ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাদ পড়লেন টেইলর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে এই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

এছাড়া ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করে নিতে হয়েছে পেসার লকি ফার্গুসনকে। আরেক পেসার হামিশ বেনেটও ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না। ঘরোয়া ফোর্ড কাপে চোটে পড়েন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষের মাত্র তিন দিন পরেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ফলে টেস্ট খেলা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন ও ড্যারেল মিচেলকে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে।

এই ক্রিকেটাররা যথাক্রমে ২০ ও ২২ ডিসেম্বর হ্যামিল্টন ও নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির দল থেকে যোগ দেবেন। যেখানে অকল্যান্ডে ১৮ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। পরের দুই ম্যাচে উইলিয়ামসন ফিরে তুলে নেবেন নেতৃত্বের ভার। দলে নতুন মুখ পেসার জ্যাকব ডাফি। তবে ২৬ বছর বয়সী পেসার আছেন শুধু প্রথম ম্যাচের দলে। এছাড়া শুধু প্রথম ম্যাচের দলে খেলবেন পেসার ব্লেয়ার টিকনার, ব্যাটসম্যান মার্ক চাপম্যান ও অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল।

প্রথম টি-টোয়েন্টির দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, মার্টিন গাপটিল, স্কট কুগেলাইন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দল: কেন উইলিয়ামস (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগেলাইন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাদ পড়লেন টেইলর

আপডেট সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০