ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নতুন অধিনায়ক ডি কক

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব আগে থেকেই সামলাচ্ছেন কুইন্টন ডি কক। এবার ২০২০-২১ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শুক্রবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গত ফেব্রুয়ারিতে ফাফ ডু প্লেসি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এতদিন নতুন কাউকে দায়িত্বে আনা হয়নি।

এর আগে গত এপ্রিলে সিএসএ-এর পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ জানিয়েছিলেন, সাদা বলের অধিনায়ক হিসেবে যথেষ্ট চাপ সামলাতে হয় ডি কককে। ফলে লাল বলের নেতৃত্ব অন্য কাউকে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে গেল।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। আসন্ন এই সিরিজ থেকেই প্রোটিয়া টেস্ট দলের নেতৃত্ব দেবেন ডি কক। তবে তাকে স্থায়ীভাবে নয়, শুধু এক মৌসুমের জন্যই দায়িত্ব দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে সিএসএ। এই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা সেরেল এরউই, গ্লেন্টন স্টুয়ারম্যান এবং কাইল ভেরেইন। ইনজুরি থেকে ফিরে দলে ডাক পেয়েছেন উইয়ান মুলদার।

তবে প্রোটিয়া টেস্ট দলে জায়গা হয়নি কাগিসো রাবাদা ও ডোয়াইন প্রোটিয়াসের। দুজনেই এখনও ইনজুরির সঙ্গে লড়াই করছেন। তবে ইনজুরি থেকে সঠিক সময়ে ফিরতে পারলে তাদেরও সুযোগ থাকছে মাঠে নামার।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, আইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি, বেউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, সারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, কেগান পিটারসন, কাইল ভেরেইন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নতুন অধিনায়ক ডি কক

আপডেট সময় ০৭:২৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০