ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং তালিকায় অন্তর্ভুক্ত আছে সাকিবের নাম।

দুর্নীতির প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে তা জানাতে ব্যর্থ হওয়ায় ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায় সব ভার্সনের র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলেছিল আইসিসি।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান সিরিজের প্রথম টেস্ট শেষে টেস্ট র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি।

৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব। নিষিদ্ধ হয়ে নাম মুছে ফেলার আগে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে ছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৩৯৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

৫৭৬ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের ৩৭তম স্থানে আছেন সাকিব। বোলিং তালিকার ২২তম স্থানে আছে বাঁ-হাতি এ স্পিনার।

এর আগে ওয়ানডে র‌্যাংকিং তালিকায়ও ফিরেছেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পিছনে ফেলে সরাসরি ওয়ানডে অলরাউন্ডার তালিকার শীর্ষে ফেরেন তিনি।

টি-২০ র‌্যাংকিং তালিকায়ও র‌্যাংকিং ফিরে পেয়েছেন বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার। সংক্ষিপ্ত ভার্সনে অলরাউন্ডার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

আপডেট সময় ০৮:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০