ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি

পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন চেয়ারম্যান আকরাম-আল-হোসেন

আকাশ জাতীয় ডেস্ক:  

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আকরাম-আল- হোসেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ ও ১২ ধারা অনুযায়ী মো. আকরাম আল-হোসেন, সিনিয়র সচিবকে (পিআরএল ভোগরত) পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

আকরাম-আল-হোসেন এর আগে গত ৫ জুলাই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন। সিনিয়র সচিব হিসেবে গত ৩১ অক্টোবর ছিল তার শেষ কর্মদিবস। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ

পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন চেয়ারম্যান আকরাম-আল-হোসেন

আপডেট সময় ০৬:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০