ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরালেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দীর্ঘ ৮ মাস পর অবশেষে মাঠে ফিরছেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সফল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন ‘নড়াইল এক্সপ্রেস’।

ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল মাশরাফির এই টুর্নামেন্টে খেলা। তবে ইনজুরির সঙ্গে লড়াই করে ঠিকই মাঠে ফিরছেন তিনি। এটা অবশ্য তার জন্য নতুন কিছু নয়। মাঠে নামার আগেরদিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাশরাফি।

সোমবার (০৭ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে কঠোর অনুশীলন করেছেন তিনি। এদিন খুলনার অনুশীলন না থাকলেও তিনি মাঠে এসেছেন। দুপুর ১২টার দিকে অনুশীলনে আসেন মাশরাফি।

কিছুক্ষণ গা গরম করেই চলে যান একাডেমি মাঠের সেন্টার উইকেটের দিকে। মার্কার বসিয়ে বোলিংয়ের জন স্পট ঠিক করে স্ট্যাম্প বসিয়ে বোলিং শুরু করেন মাশরাফি। বোলিং যেন ঠিক করে করা যায় সেজন্য স্পটও ঠিক করে নেন তিনি। বলে গতি, লেংথ, সুইং সবই ঠিক মতোই হচ্ছিল। তাই বেশ গুরত্ব দিয়েই বোলিং করেছেন মাশরাফি। মোট ৬ ওভার বোলিং করেছেন ৩৭ বছর বয়সী পেসার।

বোলিং শেষে কিছুক্ষণ বিশ্রাম নেন মাশরাফি। সবশেষে করেছেন রানিং। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে টিম হোটেলে ওঠার জন্য মাঠ ছেড়ে মাশরাফি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়েই করোনার দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো মাশরাফিকে মাঠে দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরালেন মাশরাফি

আপডেট সময় ১০:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০