ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাজীকে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো খুলনা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয় পেয়েছে জেমকন খুলনা। রোববার (০৬ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর দল।

ফলে টানা চতুর্থ পরাজয়ের স্বাদ পেলো রাজশাহী। অন্যদিকে টানা তৃতীয় জয় তুলে নিলো খুলনা।

মিরপুরে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখে জয় তুলে নেয় খুলনা।

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুলনাকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার জহরুল ইসলাম অমি ও জাকির হাসান। ৫৬ রানের জুটি গড়েন তারা। জাকির হাসান ১৯ রান করে আউট হন। এরপর বিদায় নেন জহরুল। দলীয় ৭৬ রানের মাথায় ৪০ রানে আউট হন তিনি।

ইমরুল (২৭) ও সাকিব আল হাসান (৪) অল্প সময়ের ব্যবধানে বিদায় নেন। শামিম হোসেন ৭ রান করে আউট হলে চাপে পড়ে যায় খুলনা। এক প্রান্ত আগলে রেখে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন মাহমুদউল্লাহ। শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে ১৫ রান তুলে নেয় খুলনা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তুলে নেয় খুলনা।

রাজশাহীর মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন, ফরহাদ রেজা ও আরাফাত সানি ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি রাজশাহীর ব্যাটসম্যানরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে ৫৫ রান করে আউট হলেও ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে রাজশাহী।

ষষ্ঠ উইকেট জুটিতে নুরুল হাসান সোহান ও জাইর আলীর ব্যাটে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে রাজশাহী। সোহান ২১ বলে ৩৭ ও জাকির ১৫ রানে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৫২ রান।

খুলনার শুভাগত হোম ২টি এবং আল আমিন হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

রাজশাজীকে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো খুলনা

আপডেট সময় ১০:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০