ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিটনেস টেস্টে পাশ মাশরাফি, এবার মাঠে ফেরার অপেক্ষা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইনজুরি কাটিয়ে করেকদিন আগেই অনুশীলনে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য গৃহীত ফিটনেস টেস্টেও পাশ করলেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

টুর্নামেন্ট শুরুর আগেই অনুশীলনে নেমেছিলেন মাশরাফি। কিন্তু ইনিজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন। ইনজুরি থেকে ফিরে ইতিমধ্যে ফিটনেস (বিপ) টেস্টও দিয়েছেন মাশরাফি। সেই টেস্টে তিনি পাশও করেছেন। এবার তার মাঠে নামার অপেক্ষা।

রোববার (০৬ ডিসেম্বর) মাশরাফির ফিটনেস টেস্টে পাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তিনি জানান, এদিন সকালে মাশরাফি বিপ টেস্ট দিয়েছেন। সেখানে সন্তোষজনক ফলাফল এসেছে। তবে তিনি মাশরাফির স্কোর জানাননি।

তুষার কান্তি বলেন, ‘মাশরাফি আজকে সকালে ফিটনেস টেস্ট দিয়েছে। পাশও করেছে। আমরা সন্তুষ্ট তার ফিটনেস নিয়ে। ম্যাচ খেলার জন্য ফিট সে। যেকোনো সময় মাঠে নামতে পারবে। ‘

মাশরাফিকে দলে পেতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। অর্থাৎ গাজী গ্রুপ চট্টগ্রাম ছাড়া সবাই মাশরাফিকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। ফলে লটারির মাধম্যে ঠিক করা হবে মাশরাফি কোন দলে খেলবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিটনেস টেস্টে পাশ মাশরাফি, এবার মাঠে ফেরার অপেক্ষা

আপডেট সময় ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০