ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চাহাল-নাটারাজানের বলে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:   

অস্ট্রেলিয়া সফরে শুরুতে ওয়ানডে সিরিজ হারলেও জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত। শুক্রবার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১১ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

ভারতের এই জয়ের নায়ক দুজন বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে পেসার টি নাটারাজান ৩০ রান দিয়ে তিনটি উইকেট। আর কনকাশন সাব হিসাবে নামা যুজবেন্দ্র চাহাল ২৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচে ভারতের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে অজিরা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেন শর্ট। ২০ বলে ৩০ করেন হেনরিকস।

এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান করেন। সফরকারী দলের ওপেনার লোকেশ রাহুল ৪০ বলে ৫১ রান করেন। ১৫ বলে ২৩ করেন সঞ্জু স্যামসন। ২৩ বলে ৪৪ করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

তবে, ব্যাট করার সময় ইনিংসের শেষ ওভারে স্টার্কের বল খেলতে গিয়ে মাথায় আঘাত পান রবীন্দ্র জাদেজা। যে কারণে পরে তিনি আর ফিল্ডিং করতে পারেননি। তার পরিবর্তে আইসিসির নিয়মানুযায়ী কনকাশন সাব হিসেবে নামানো হয় চাহালকে।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ময়জেস হেনরিকস ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মিচেল স্টার্ক ২টি, সুইপসন ১টি ও জাম্পাা ১টি করে উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

চাহাল-নাটারাজানের বলে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

আপডেট সময় ০৭:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০