ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রোহিঙ্গাদের ভাসানচর পাঠাতে জাতিসংঘের মতামতের অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন

আকাশ জাতীয় ডেস্ক:   

রোহিঙ্গাদের ভাসানচর পাঠাতে জাতিসংঘের কারিগরি কমিটির মূল্যায়নের পর এ বিষয়ে মতামত জানাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব ইউরোপীয় ইউনিয়নের ৬ জন রাষ্ট্রদূতের সঙ্গে ‘ডিকাব টক’ আয়োজন করে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, ‘আমরা রোহিঙ্গাদের ভাসানচরে প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে, সেটির জন্য অপেক্ষা করছি। তাদের রিপোর্টের পর আমাদের মতামত জানাবো। তবে এ প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে’। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবসনে কাজ করতে হবে সবাইকে। রোহিঙ্গাদের প্রত্যাবসনে শুরু করতে আমরা কাজ করছি। মিয়ানমারের নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখছি। ইউরোপীয় ইউনিয়নের একক ভূমিক না দেখে পুরো বিশ্ব কি করছে সেটা দেখতে হবে। চীন, ভারত, আসিয়ানকে ভূমিকা রাখতে হবে’।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়ে বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সবাইকে সক্রিয় হতে হবে’।

এ আলোচনায় অংশ নেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি অ্যাসেস বেনেতেজ সালাস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়াজ, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সন্দ্রা বার্গ ভন লিন্ডে।

এতে আরও বক্তব্য রাখেন ডিকাবের প্রেসিডেন্ট আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

রোহিঙ্গাদের ভাসানচর পাঠাতে জাতিসংঘের মতামতের অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন

আপডেট সময় ০৪:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০