ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিরপুরে অনুশীলনে ফিরলেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মিরপুরের একাডেমি মাঠে মঙ্গলবার অনুশীলন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদিন মাশরাফি একাডেমি মাঠে এসে কিছু সময় দৌঁড়ান। পরে বোলিং অনুশীলন করেন।

আর তাতেই গুঞ্জন উঠেছে, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই কোনো একটি দলের হয়ে মাঠে দেখা যেতে পারে তাকে। আর সেই দল হতে পারে গাজী গ্রুপ চট্টগ্রাম।

চট্টগ্রাম দলের মুমিনুল হক ইনজুরিতে আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। শোনা যাচ্ছে, মুমিনুলের বদলে মাশরাফিকে দলে নিতে পারে তারা।

গত মার্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার মাধ্যমে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছাড়েন তিনি। তারপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায় এই লিগ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। যার কারণে টুর্নামেন্টের শুরু থেকে মাঠে দেখা যায়নি তাকে। তবে, নির্বাচকরা জানিয়ে দিয়েছিলেন মাশরাফি সুস্থ হলে তাকে ফ্রি ড্রাফটের আওতায় যেকোনো দল নিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মিরপুরে অনুশীলনে ফিরলেন মাশরাফি

আপডেট সময় ০৮:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০