ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

সফলতা পেয়েছে এলইডিপি প্রজেক্ট লট-১০

আকাশ আইসিটি ডেস্ক :   

দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষে আইসিটি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প (এলইডিপি) সারাদেশে কাজ করে সফলতা পেয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর নিয়ে গঠিত লট-১০ এ প্রায় ৩ হাজার প্রশিক্ষাণার্থী বিনামূল্যে ২০০ ঘণ্টার ট্রেনিং নিয়ে স্বাবলম্বী হয়েছেন।

তাদের উপার্জনও হচ্ছে বেশ। বেইজ লিমিটেড এবং এক্সপোনেন্ট ইনফোসিস্টেম (প্রাইভেট) লিমিটেড যৌথভাবে এই প্রকল্পে কাজ করেছে।

এই ৪ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম, ফাইভার ডটকম, এসইওক্লার্ক ডটকম এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে প্রায় ৫০ হাজারের ডলারের বেশি আয় করতে সক্ষম হয়েছেন প্রশিক্ষাণার্থীরা। এ ছাড়াও প্রশিক্ষণে হাতে কলমে শিক্ষা নিয়ে আউটসোর্সিং প্রকল্পভিত্তিক কাজও করছেন অনেকে।

বেইজ লিমিটেড এবং এক্সপোনেন্ট ইনফোসিস্টেম (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তারা জানান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি প্রজেক্ট লট-১০) কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের প্রশিক্ষণার্থীরা বেশ সফলতা পেয়েছেন। তাদের নিজেদের দক্ষতা এবং মেধা কাজে লাগিয়ে তারা এখন নিয়মিত আয়ও করছেন।

তারা আরও জানান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পটির অবিস্মরণীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রকল্পটির শুরু থেকেই আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন।

আহমেদ আকবার বিন কবির, মো. আহসানুল হক, ফয়সাল উদ্দীন রানা, মো. শাহরিয়ার হোসেন, সজীব চন্দ্র দাস, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, তামান্না আকতার বিথি, রুবিয়া আক্তারসহ আরও অনেক প্রশিক্ষাণার্থী সফলতা পেয়েছেন। ১০০ ডলার থেকে শুরু করে ১২০০ ডলারের বেশি পর্যন্ত তারা উপার্জন করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, সারাদেশে ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রম চলছে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমান প্রকল্পের আওতায় ৪০ হাজার তরুণ-তরুণীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

সফলতা পেয়েছে এলইডিপি প্রজেক্ট লট-১০

আপডেট সময় ০১:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০