ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতে মজাদার ছিটপিঠা

আকাশ নিউজ ডেস্ক: 

গরম গরম পিঠাপুলি ছাড়া শীতের সকালটা যেন জমেই না। এ সময় ঘরে ঘরে চলে বাহারি সব পিঠার আয়োজন। ভাপা, চিতই, কুলি, মেরা, মালপোয়া, পাটিসাপটা ও ছিটপিঠাগুলো বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে।

ছিটপিঠা খুব মজার একটি দেশি পিঠা। ছিটিয়ে-ছিটিয়ে বানানোর বিশেষ কৌশল থেকে এর নামকরণ করা হয়েছে ছিটপিঠা।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন এই পিঠা-

চালের গুঁড়া দুই কাপ, পানি তিন কাপ, একটা ডিমের অর্ধেকটা ফাটানো, লবণ পরিমানমতো ও তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন :

প্রথমে একটি বাটিতে পরিমাণমতো লবণ ও তিন কাপ পানি নিয়ে ভালোভাবে মেশান। লবণ-পানি মিশে গেলে দুই কাপ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন ভালো করে। পাতলা একটা মিশ্রণ তৈরি হবে। এরপর মিশ্রণটির সঙ্গে একটি ডিমের অর্ধেকটা ভালো করে মিশিয়ে নিন।

এখন মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর একটি কড়াইতে তেলের প্রলেপ দিয়ে মিশ্রণটির মধ্যে হাত চুবিয়ে কড়াইতে ছিটা দিন, অর্থাৎ আঙুলগুলো প্রলেপ দেয়া তেলের ওপর ঝেড়ে নিন।

এভাবে প্রতি রুটির জন্য তিন/চারবার মিশ্রণটিতে হাত চুবিয়ে পরপর কড়াইতে ছিটা দিন। চুলার আঁচ কমানো থাকবে।

রুটি যেন পুড়ে না যায়, খেয়াল রাখবেন। রুটি হয়ে গেলে আলতো করে রুটির কোনায় খোঁচা দিয়ে তুলে নিন। যেন ভেঙে না যায়। এভাবে প্রতিবারে তেলের হালকা প্রলেপ দিয়ে তিন/চারবার ছিটা দিয়ে পাতলা করে রুটি তৈরি করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শীতে মজাদার ছিটপিঠা

আপডেট সময় ১১:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০