ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ

ঢাকাকে হারিয়ে খুলনার দ্বিতীয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকাকে ৩৭ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল জেমকন খুলনা। চার ম্যাচ খেলে খুলনার এটি দ্বিতীয় জয়। অন্যদিকে, তিন ম্যাচ খেলে তিনটিতেই হারল ঢাকা।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খুলনার দেয়া ১৪৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১০৯ রান করে অলআউট হয়ে যায় ঢাকা। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৫ বলে ৩৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ইয়াসির আলী। এছাড়া কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

খুলনার স্পিনার সাকিব আল হাসান ৪ ওভারে ৮ রান দিয়ে একটি উইকেট নেন। ২ ওভারে মেডেন করেন তিনি। এছাড়া শুভাগত হোম ৩টি, শহীদুল ইসলাম ৩টি ও হাসান মাহমুদ ২টি করে উইকেট শিকার করেন।

ঢাকা ব্যাটিংয়ে দলীয় ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। পরে মুশফিক-ইয়াসির জুটিতে এগোতে থাকে তারা। দুজনে মিলে ৫৭ রানের জুটি গড়েন। ১২তম ওভারে ইয়াসিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান। ১৪তম ওভারে শুভাগতকে উড়িয়ে মারতে গিয়ে শামীমের হাতে ধরা পড়েন মুশফিক। পরের ব্যাটসম্যানদের মধ্যে কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে খুলনা। দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৪৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ইমরুল কায়েস। ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন শুভাগত হোম। ১১ বলে ১৯ করেন আরিফুল হক।

ঢাকার পেসার রুবেল হোসেন ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। স্পিনার নাসুম আহমেদ ১০ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। এছাড়া শফিকুল ইসলাম ২টি ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন।

এদিনও শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। দলীয় ১৩ রানে নাসুমের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার বিজয় (৫)। দলীয় ১৯ রানে সাকিব (১১) বোল্ড হন রুবেলের বলে। আর দলের রান যখন ৩০ তখন শফিকুলের বলে স্ট্যাম্প উড়ে যায় জহুরুলের (৪)।

৩০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক রিয়াদ ও ইমরুল। দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন। ১৪তম ওভারে নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হন ইমরুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

পরে আরিফুল হক নেমে দলকে কিছুটা এগিয়ে দেন। মাহমুদউল্লাহ উইকেটে টিকে থাকলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি। শেষ ওভারে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

সংক্ষিপ্ত স্কোর :

ফল: ৩৭ রানে জয়ী জেমকন খুলনা।

জেমকন খুলনা: ১৪৬/৮ (২০ ওভার)

(এনামুল ৫, সাকিব ১১, জহুরুল ৪, ইমরুল ২৯, মাহমুদউল্লাহ ৪৫, আরিফুল ১৯, শামীম ১, শুভাগত ১৫*, শহীদুল ১; রুবেল ৩/২৮, শফিকুল ২/৩৪, নাসুম ১/১০, নাঈম হাসান ১/১৬, মুক্তার ০/৩৯, রবি ০/৭)।

বেক্সিমকো ঢাকা: ১০৯ (১৯.২ ওভার)

(তানজিদ ৪, নাঈম শেখ ১, রবি ৪, মুশফিক ৩৭, ইয়াসির ২১, আকবর ৪, মুক্তার ৪, নাঈম হাসান ৩, নাসুম ৭, রুবেল ৪*, শফিকুল ৫; শুভাগত ৩/১৩, আল-আমিন হোসেন ০/২৫, সাকিব ১/৮, শহীদুল ৩/৩০, হাসান মাহমুদ ২/২২)।

ম্যাচ সেরা: শুভাগত হোম (জেমকন খুলনা)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

ঢাকাকে হারিয়ে খুলনার দ্বিতীয় জয়

আপডেট সময় ১০:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০