ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চোটাগ্রস্ত হয়ে মাঠের বাইরে ওয়ার্নার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কুঁচকিতে চোট পেয়ে ভারতের বিরুদ্ধে বাকি এক দিনের সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেডে প্রথম টেস্টেও তাকে পাওয়া যাবে কি না, তা-ও নিশ্চিত নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রথম টেস্টের আগে ওয়ার্নারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

রবিবার সিডনিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ওয়ার্নার। তার পরই তাকে শেষ এক দিনের ম্যাচ এবং টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। প্যা

ট কামিন্সকেও সাদা বলের বাকি সিরিজ থেকে তুলে নেওয়া হয়েছে। এক দিনের সিরিজ পকেটে পোরার পর অস্ট্রেলিয়ার এখন লক্ষ্য টেস্ট সিরিজ। সেই কারণেই কামিন্সকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘টেস্ট সিরিজে আমাদের টিমের দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার প্যাট এবং ডেভিড। ডেভিডকে চোটের জন্য পুনর্বাসনে পাঠানো হয়েছে। এই গরমে মানসিক এবং শারীরিক ভাবে তরতাজা রাখার জন্য প্যাটকেও তুলে নেওয়ার হল।’

ওয়ার্নারের জায়গায় টিমে এলেন ডি’আর্চি শর্ট। কিন্তু কামিন্সের পরিবর্তে এখনও কোনও ক্রিকেটারের নাম জানানো হয়নি।

৩ ম্যাচের এক দিনের সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে অস্ট্রেলিয়া। ২ ডিসেম্বর ক্যানবেরায় তৃতীয় এক দিনের ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চোটাগ্রস্ত হয়ে মাঠের বাইরে ওয়ার্নার

আপডেট সময় ০৯:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০