ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভার্চ্যুয়াল ডিজিটাল ওয়ার্ল্ডের খরচ কমবে ২০-৩০ শতাংশ

আকাশ আইসিটি ডেস্ক : 

চলতি বছরের ৯ থেকে ১১ ডিসেম্বর সপ্তমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’। প্রথমবারের মতো এবার ভৌত অবকাঠামো এর পাশাপশি বেশিরভাগ আয়োজন সম্পন্ন হবে ভার্চ্যুয়ালি তথা অনলাইনে।

আর এতে খরচ কম হবে ২০ থেকে ৩০ টাকা।

রোববার (২৯ নভেম্বর) আয়োজনের বিভিন্ন দিক নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, যেহেতু এবারের আয়োজনে ভৌত কাঠামো কম ব্যবহৃত হচ্ছে সেহেতু এবারের আয়োজনের খরচ কম হবে। বিভিন্ন ভৌত অবকাঠামো হিসেবে সরকারের বিভিন্ন দপ্তরের মিলনায়তন ব্যবহার করা হবে। এতে করে ২০১৭ সালে শেষ বার যে ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজিত হলো তার তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ খরচ কম হবে।

এবারের আয়োজনের প্রাথমিক বাজেট ৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পলক বলেন, প্রাথমিকভাবে ৩ কোটি টাকা বাজেট নির্ধারিত হয়েছে। তবে প্রেক্ষাপট অনুযায়ী এটা বাড়তে পারে। তবে এই যে খরচ হচ্ছে এটা শুধুই খরচ না, এটা বিনিয়োগ। এবারের আয়োজনে স্থানীয়ভাবে বিভিন্ন প্রযুক্তি ডেভেলপ করা হচ্ছে। দেশের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম, কমিউনিকেশন টুলস তৈরি করছে। কাজেই এটা বিনিয়োগ। এই আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব দরবারে আমরা আমাদের সক্ষমতা এবং সম্ভাবনা তুলে ধরতে চাই। সমসাময়িক সময়ে পৃথিবীতে এ ধরনের আর যেসব আয়োজন হয়েছে তার সঙ্গে আমরা তাল মিলিয়ে এই আয়োজন সম্পন্ন করতে চাই।

সরকারি বিনিয়োগের পাশাপশি বেসরকারি খাত থেকেও যৌথ বিনিয়োগ পাওয়ার মাধ্যমে আয়োজন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রিনা পারভীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছর ঘরহারা খুলনার উপকূলীয় বাসিন্দারা, জলবায়ু সম্মেলনে কী মিলছে

ভার্চ্যুয়াল ডিজিটাল ওয়ার্ল্ডের খরচ কমবে ২০-৩০ শতাংশ

আপডেট সময় ১০:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০