ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

৯ মাস ধরে ইয়েমেনে হুতিদের হাতে বন্দী পাঁচ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:  

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাতে বন্দী রয়েছেন পাঁচ বাংলাদেশিসহ ২০ জন নাবিক। তারা সেখানে প্রায় ৯ মাস ধরে বন্দি।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বন্দিদের মধ্যে ভারতের কেরালার দুজন, মহারাষ্ট্রের সাতজন, তামিলনাড়ুর দুজন, আর একজন করে পুডুচেরি ও উত্তর প্রদেশের রয়েছেন।

বাকি সাতজনের মধ্যে ঠিক কত জন বাংলাদেশি তা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে উল্লেখ করা হয়নি। এর মধ্যে মিশরের নাগরিকও আছেন।

তবে ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, বাকি সাতজনের পাঁচজন বাংলাদেশি নাগরিক।

এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় গত ফেব্রুয়ারিতে ২০ নাবিককে আটক করে হুতিরা। তিনটি জাহাজে ওমান থেকে সৌদি আরবে যাওয়ার পথে তাদের বন্দি করা হয়। গৃহযুদ্ধ পর্যুদস্ত ইয়েমেনের রাজধানী সানা হুতিদের দখলে। বিভিন্ন সময়ে এভাবে বিদেশি নাগরিকদের আটক করে মুক্তিপণ আদায় করে তারা।

বাংলাদেশিসহ এই বন্দিদের পাঁচতলা হোটেলের চারটি রুমে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, ‘আমরা সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে যাচ্ছিলাম। কনস্ট্রাকশন কাজের জন্য। যাত্রাপথে খবর পাই লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে।’

‘আমরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ইয়েমেন কোস্টে ফেব্রুয়ারির শুরুর দিকে নোঙর করি। হঠাৎ কয়েক জন কোস্টগার্ড পরিচয় দিয়ে আমাদের সানায় নিয়ে যায়। পরে জানতে পারি তারা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় প্রবেশের দায়ে তারা আমাদের গ্রেফতারের কথা জানায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

৯ মাস ধরে ইয়েমেনে হুতিদের হাতে বন্দী পাঁচ বাংলাদেশি

আপডেট সময় ০৪:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০