ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

করাচির সৈকতে ডুবে শিশুসহ মৃত ১২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের করাচির হকসবে সৈকতে আরব সাগরে ডুবে দুই শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা দু’টি পরিবারের সদস্য। পিকনিক করতে তারা সেখানে গিয়েছিল।

শনিবার দু’টি পরিবার আরব সাগরের তীরে হকসবে সৈকতে পিকনিক করতে গিয়েছিল। তখন সাগর বেশ উত্তাল ছিল। এসময় সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যায় ১২ জন। রোববার সকালে প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়,

এ ব্যাপারে করাচি দক্ষিণের ডিআইজি আজাদ খান জানান, প্রথমে একটি শিশু সৈকতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে সাগরের ঢেউয়ে ভেসে যায় বাকিরা। দুর্ঘটনার পর তল্লাশি অভিযান শুরু করে উদ্ধারকারী দল।

সম্প্রতি করাচি সংলগ্ন আরব সাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এ সময়টায় সৈকতে পানিতে নামা এবং গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই পানিতে নামছেন। গত এক মাসে ডুবে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করাচির সৈকতে ডুবে শিশুসহ মৃত ১২

আপডেট সময় ০২:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭