ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যারাডোনা স্মরণে এক মিনিট নীরবতা পালন বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফুটবল বিশ্বকে কাঁদিয়ে বুধবার (২৫ নভেম্বর) পরপারে পাড়ি জমিয়েছেন ‘সর্বকালের সেরা’ ফুটবলার দিয়েগো ম্যারডোনা। এইতো সেদিন ৬০তম জন্মদিন পালন করা এই কিংবদন্তি এখন অতীত হয়ে গেলেন।

ম্যারাডোনার মৃত্যুতে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গনে বয়ে গেছে শোকের ছায়া। যার প্রভাব পড়েছে বঙ্গবন্ধু টি-টিয়োন্টি কাপেও। এজন্য ম্যারাডোনার মৃত্যুতে মাঠে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনের প্রথম ম্যচের পর নিরবতা পালন করা হয়। প্রথম ম্যাচের দুই দল মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলানা এবং দ্বিতীয় ম্যাচের দুই দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকার ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ছিয়াশির নায়কের একটি ছবি।

নভেম্বরের শুরুতে আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার এবং কোচের ব্রেনের সফল অস্ত্রোপাচার হয়েছিল। সে সময় অতিরিক্ত অ্যালকোহলের ওপর নির্ভরশীল হওয়ায় ম্যারাডোনা শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন বলে জানানো হয়। এরপর এলো ওই দুঃসংবাদ।

বিশ্ব ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্টে তার জাদুময় পারফরম্যান্স মন ভরিয়ে দিয়েছিল ফুটবল প্রেমীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যারাডোনা স্মরণে এক মিনিট নীরবতা পালন বিসিবির

আপডেট সময় ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০