ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে সাকিবের জন্য দরজা বন্ধ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা শেষে গত মাসেই ফিরেছেন সাকিব আল হাসান। এর ফলে যেকোনো পর্যায়ের ক্রিকেটেই তিনি এখন মুক্ত।

জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টেও খেলতে কোনো বাধা ছিল না তার।

তবে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) সাকিব আল হাসানের দরজা বন্ধ হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে সাকিবের সেখানে খেলার ওপর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নৈতিক পুলিশ বিভাগ আপত্তি তুলেছে। দুর্নীতি বিষয়ে আইসিসির নিয়মবিরুদ্ধ আচরণ করায় তার ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

কিছুদিন আগে বাংলাদেশ অলরাউন্ডারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, সিএর নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত সেটি আর এগোয়নি। যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে সিএর নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না। তাই আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সাকিবে খেলার সম্ভাবনা নেই।

সাকিব এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সবার অনুভূতি জানা সহজ নয়। তারা আমাকে সন্দেহ করতে পারে কিংবা বিশ্বাস করে না। আমিও সেটা অস্বীকার করছি না।

এর আগে সাকিব মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে সাকিবের জন্য দরজা বন্ধ

আপডেট সময় ০৯:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০