ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চ্যালেঞ্জ ম্যাচ খেলতে সময় চেয়েছেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মিরপুরের শের-ই-বাংলার ইনডোরে সোমবার (১৬ নভেম্বর) সকালে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন সাকিব আল হাসান। বিপরীতে দেশসেরা অলরাউন্ডারকে বল করছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।

হঠাৎ করেই দু’জনে একটি মিনি ম্যাচের আয়োজন করলেন তারা। যেখানে সাকিবকে ৪ বলে ৮ রান করতে হবে। কিন্তু সেই ম্যাচে সাকিব করেন মাত্র ২ রান। সাইফউদ্দিন সহজেই ম্যাচটি জিতে নেন।

সোমবার দু’জনের মধ্যে একটি চ্যালেঞ্জ ম্যাচ খেলার কথা ছিল। যেখানে ১২ বলে সাকিবকে নিতে হবে ২২ রান। সেই ম্যাচটি হয়নি। ম্যাচটির জন্য একটু সময় চেয়েছেন সাকিব। দীর্ঘদিন পর ব্যাট হাতে নিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা। সেজন্যই একটু সময় চেয়েছেন সাকিব। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সাইফউদ্দিন।

সাইফউদ্দিন বলেন, ‘২ ওভারে ২২ রানের যে ম্যাচটি খেলার কথা ছিল সেটা খেলা হয়নি। চ্যালেঞ্জ ম্যাচটি সাকিব ভাই আজকে খেলেননি। নিজেকে মানিয়ে নিতে আরেকটু সময় নিয়েছেন। হয়তো অনেকদিন পর ব্যাটিং শুরু করেছেন তাই। এমনিতে ওনাকে আজকে নেটে বোলিং করলাম। একটি মিনি ম্যাচ খেলেছি। কথা ছিল উনি ৪ বলে ৮ রান নেবেন। উনি ২ রান নিয়েছেন। ওই মিনি ম্যাচটি জিতেছি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চ্যালেঞ্জ ম্যাচ খেলতে সময় চেয়েছেন সাকিব

আপডেট সময় ০৯:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০