ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিগ ব্যাশে আসছে তিন নতুন নিয়ম

আকাশ স্পোর্টস ডেস্ক:

অভিনব তিনটি নিয়ম। যা নাকি বেশ খানিকটা বদলে দিতে পারে বিগ ব্যাশকে। আর এই নিয়ম সফল হলে টি-টোয়েন্টি ক্রিকেটই বদলে যাবে বলে মনে করা হচ্ছে।

১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের বিগ ব্যাশ। এবারের টুর্নামেন্ট থেকেই কার্যকর হবে পাওয়ার সার্জ, এক্স ফ্যাক্টর এবং ব্যাশ বুস্ট- এই ৩ নতুন নিয়ম। নতুন এই তিন নিয়মের ফলে বিগ ব্যাশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

পাওয়ার সার্জ নিয়ম অনুযায়ী, যে দল ব্যাট করবে, সেই দল নিজেদের ইনিংসকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে পারবে। এই নতুন নিয়মে ৬ ওভারের পাওয়ারপ্লেকে দুই ভাগে ভাগ করে নিতে পারে ব্যাটিং দল। আগের নিয়মে প্রথম ৬ ওভার ছিল পাওয়ারপ্লে। পরিবর্তিত নিয়মে তা হবে ৪ ওভারের। পাওয়ারপ্লের বাকি ২ ওভার ১১ ওভারের পরে যে কোনও সময়ে নেওয়া যাবে।

দ্বিতীয় নিয়মটি হচ্ছে এক্স ফ্যাক্টর। এই নিয়মে প্রথম ইনিংসের ১০ ওভারের পরে দুই দলই ১২ বা ১৩ নম্বর ক্রিকেটারকে নামাতে পারবে। তবে শর্ত হল এমন একজনকে তুলে নিতে হবে যে তখনও ব্যাট করেনি বা এক ওভারের বেশি বলও করেনি।

বিগ ব্যাশে যে দল জেতে, সেই দল পায় ৩ পয়েন্ট। নতুন নিয়মে ৪ পয়েন্ট পাওয়া সম্ভব। জয়ী দল পাবে ৩ পয়েন্ট। ব্যাশ বুস্টের জন্য দেওয়া হবে ১ পয়েন্ট। কীভাবে দেওয়া হবে ব্যাশ বুস্ট পয়েন্ট? ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১০ ওভারের শেষে দুটি দলের রান তুলনা করে দেখা হবে। যে দল এগিয়ে থাকবে, সেই দলকেই দেওয়া হবে ব্যাশ বুস্ট পয়েন্ট। নতুন এই তিন নিয়ম চালু করার ফলে বিগ ব্যাশ আরও জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে। বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টেয়ার ডবসন বলেন, এই ধরনের নিয়মের ফলে খেলাটাকে আরও বেশি পছন্দ করবেন ভক্তরা। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিগ ব্যাশে আসছে তিন নতুন নিয়ম

আপডেট সময় ০৯:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০