ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ইথিওপিয়ায় আটকা পড়েছেন ১০৪ বাংলাদেশি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে ১০৪ জন বাংলাদেশি পোশাক শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছে নিয়োগকারী কোম্পানিটি।

গণমাধ্যমকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের কারখানা চত্বরে এরই মধ্যে বোমা হামলা হয়েছে। এখন ওই অঞ্চল থেকে বাংলাদেশি পোশাককর্মীদের অন্যত্র সরিয়ে নিতে সরকারের সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, আমাদের কর্মীরা এখন নিরাপদে আছে। বিরোধপূর্ণ অঞ্চল থেকে শ্রমিকদের সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি। ট্রাইগ্রের পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং সহিংসতা যেকোনো সময় আরও বাড়তে পারে।

ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে মনোনীত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে দূতাবাস। আমরা ইথিওপিয়ায় আটকা পড়া এসব বাংলাদেশি শ্রমিককে অন্যত্র সরিয়ে নিতে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। যতটা তাড়াতাড়ি সম্ভব এসব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।

এদিকে ইথিওপিয়া সরকার বলছে, ক্ষমতাসীন দলের অনুগত বাহিনী উত্তরাঞ্চলীয় টাইগ্রে থেকে প্রতিবেশী আমহারা অঞ্চলে গোলা নিক্ষেপ করছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার অস্থির টাইগ্রে অঞ্চলে লড়াই তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে এতে সেখানে কয়েক শত মানুষ মারা গেছেন। ইরিত্রিয়া এবং সুদান সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে এর অবস্থান হওয়ায় সেখানে একটি নতুন গৃহযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এটা হবে আফ্রিকার দ্বিতীয় গৃহযুদ্ধ। ২০১৮ সাল থেকেই সেখানে শত শত মানুষ মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

ইথিওপিয়ায় আটকা পড়েছেন ১০৪ বাংলাদেশি

আপডেট সময় ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০