ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

মিয়ানমারে সহিংসতায় নিহত সহস্রাধিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাণ্ডবে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে মুসলিম রোহিঙ্গার সংখ্যাই বেশি। মিয়ানমার সরকারের প্রকাশিত নিহত মানুষের সংখ্যার চেয়ে এ সংখ্যা দ্বিগুণের বেশি।

আজ শুক্রবার জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার প্রতিনিধি ইয়াংহি লি বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেন। ওই কর্মকর্তা মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে এ ব্যাপারে খোলামেলা আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ বলেছে, গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোতে পালিয়ে আসা রোহিঙ্গাদের থাকার মতো যথেষ্ট জায়গা হচ্ছে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের পর পালিয়ে আসার সময় অনেকে রোহিঙ্গাই নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে ইয়াংহি লি বলেছেন, ‘এর মধ্যে এক হাজার বা তারও বেশি লোক প্রাণ হারিয়েছে।’ বাংলাদেশ সর্বশেষ রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। সীমান্তে শরণার্থীশিবিরে বাংলাদেশ ৬ লাখ ৭০ হাজার মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে।

জাতিসংঘ বলেছে, রাতভর পালিয়ে আসার কারণে এর আগে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা গণনা করা হয়নি। এর আগে জাতিসংঘের হিসাবে অনুপ্রবেশকারী মানুষের সংখ্যা ছিল ১ লাখ ৬৪ হাজার। কিন্তু জাতিসংঘ জানিয়েছে, গত বুধবার অন্তত ৩০০ নৌকায় করে মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিক বাংলাদেশে প্রবেশ করায় এ সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রবল স্রোতে বিপুলসংখ্যক রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। তাদের বেশির ভাগ শিশু। গত ২৫ আগস্ট মিয়ানমার পুলিশের বেশ কয়েকটি তল্লাশিচৌকি এবং সেনাঘাঁটিতে হামলার অভিযোগে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এতে অন্তত ৪০০ মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন সু চির সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙল ৪ দাঁত

মিয়ানমারে সহিংসতায় নিহত সহস্রাধিক

আপডেট সময় ১১:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭