ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এন্টিজেন কিট আমদানি করে সরকার বেআইনি কাজ করছে: ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে এন্টিজেন কিট আমদানি করে সরকার বেআইনি কাজ করছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এক সাক্ষাৎকারে তিনি একথা করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা সবার আগে এন্টিজেন ও এন্টিবডি কিট আবিষ্কার করি। সরকার আমাদের এন্টিজেন কিট আমেরিকার ল্যাবে পরীক্ষা করাতে বলে। তখন আমি সরকারকে বোঝাই আমিতো আমার দেশের মানুষের জন্য এই কিট বানিয়েছি। চারটি দেশে এম্বাসেডরের সঙ্গে আমি ফাইট করেছি। বলেছি এটা আমাদের দেশের ব্যাপার ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, তুমি কেনো মাথা ঘামাও? তখন আমাদের কিটের বিষয়ে নতুন একটা কন্ডিশন দেওয়া হলো, আমেরিকা অথবা সুইডেনের তৃতীয় পক্ষের একটা ল্যাবে পরীক্ষা করতে হবে। সেখানে আমাদের প্রায় আরও এক কোটি টাকা খরচ করতে হবে।

তিনি বলেন, সব থেকে বড় কথা হচ্ছে আমি তৃতীয় বিশ্বকে ঠকানোর জন্য রাজি হইনি। এখন সরকার দক্ষিণ কোরিয়া থেকে এন্টিজেন কিট আমদানি করছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার এন্টিজেন কিটতো আমেরিকার ল্যাবে পরীক্ষা করেনি। এখন কথা হচ্ছে আমাকে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, দক্ষিণ কোরিয়াকেও সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু দক্ষিণ কোরিয়ার বেলা তারা সেই নীতি অনুসরণ করছেনা। এটা একেবারে বেআইনি কাজ করছে সরকার। দেশের কিটের বেলায় এক নিয়ম, আর অন্যদেশের কিট হলে আরেক শর্টকাট নিয়ম হতে পারে না। নাকি এখানে টাকা পয়সার বিষয় জড়িত?

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আমাদের কিট তৈরি আছে, কিন্তু বাজারজাত করতে পারছি না। অন্তত চারটি দেশ আমাদের এন্টিজেন কিট নিতে চাইছে। কিন্তু সেখানে কন্ডিশন হচ্ছে কিট আমাদের দেশে রেজিস্টার্ড হতে হবে। সেকারণে আমি তাদেরকেও দিতে পারছি না। দেশের মানুষের এবং পৃথিবীর মানুষেরও উপকার করতে পারছি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এন্টিজেন কিট আমদানি করে সরকার বেআইনি কাজ করছে: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ১২:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০