ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো তদন্ত কমিশন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়: মির্জা ফখরুল সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় মারা গেছেন ফ্ল্যাট মালিক সাখাওয়াত পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) নির্বাচনী আচরণবিধির ছাড়া এমপি নিক্সন আর কোনো নির্বাচনী অপরাধ করেছেন কিনা, তা তদন্তে ইসি তিন সদস্যের একটি কমিটি গঠন করে।

নির্বাচনী দায়িত্ব পালনকালে কর্মকর্তাদের ‘গালিগালাজ ও হুমকির’ ঘটনায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরীর) বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।

অভিযোগের বিষয়ে চিঠি পাওয়ার কথা জানিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বলেন, “আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছি। এটি নির্বাচন সংক্রান্ত বিষয়। এখানে যদি কোনো আচরণ বিধি ভঙ্গ হয়ে থাকে, সেটা নির্বাচন কমিশন দেখবে। ”

চিঠিতে বলা হয়, ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে নির্বাচন কমিশন এবং স্থানীয় সহকারী রিটার্নিং অফিসারের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এ বিষয় নিয়ে হুমকি, মিথ্যা, মানহানিকর ও অশালীন বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য (স্বতন্ত্র) মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), চরভদ্রাসন উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান মো. কাউছার এবং তার অনুসারীরা।

তাদের এ ধরনের আচরণ উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর সুস্পষ্ট লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয় উল্লেখ করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এ বছর ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা

আপডেট সময় ১২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০