ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান ঢাকায়

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই বিগান দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। এই সফরে কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) সম্পর্কিত দুই দেশের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা হবে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তিনি ভারতের নয়া দিল্লিতে তিন দিনের সফর শেষে ঢাকায় আসেন।

আজ রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে স্টিফেন ই বিগানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বিগান।

বিগান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, বিগানের সঙ্গে বৈঠকে তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন জোরদারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবেন।

সোমবার তিনি সাংবাদিকদের আরও বলেন, ঢাকা ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অধীনে অবকাঠামো উন্নয়নে এখানে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেবে।

মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইপিএস এর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তবে আইপিএস কার্যকর করতে এখানে অবকাঠামো উন্নয়নে অবশ্যই তাদের (যুক্তরাষ্ট্র) এগিয়ে আসতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সম্ভাবনাময় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুর বিষয়টি উপস্থাপন করবেন। কোভিডের কারণে এখানে যুক্তরাষ্ট্র দূতাবাস এখনো বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শিক্ষার্থী ভিসা প্রদান শুরু করতে পারেনি।

মহামারির কারণে আর্থিক বিপর্যয় থেকে দেশের আরএমজি খাতকে পুনরুদ্ধারে ঢাকা আগামী তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের (আরএমজি) শুল্কমুক্ত সুবিধা চাইবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান ঢাকায়

আপডেট সময় ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০