ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সুস্থ হয়ে বাসায় ফিরলেন এমপি হাসানাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার স্কয়ার হাসপাতালে দীর্ঘ ১৪ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। গত সোমবার বিকালে তিনি সংসদ ভবন এলাকার সরকারি বাসায় ফেরেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব জানান, রাজধানীতে সংসদ ভবনের সরকারি বাসায় অবস্থানকালে গত ২৯ সেপ্টেম্বর আবুল হাসানাত আবদুল্লাহর বুকে ব্যাথাসহ শ্বাসকষ্ট দেখা দেয়। তখন স্বজনরা তাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে। পরে তার হৃদযন্ত্রে দুটি রিং বসানো হয়। সেখানে দীর্ঘ চিকিৎসায় হাসানাত আবদুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি হয়। ১৪ দিন পর গত সোমবার বিকালে তাকে সংসদ ভবনের সরকারি বাসায় নিয়ে যান তার স্বজনরা।

হাসানাত আবদুল্লাহর এপিএস (ব্যক্তিগত সহকারী) খাইরুল বাশার জানান, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এখন পুরোপুরি সুস্থ। তিনি কথা বলাসহ হাঁটা-চলা এবং খাওয়া-দাওয়া করতে পারছেন। তবে চিকিৎসকরা তাকে কিছুদিন বেডরেস্টে এবং চিন্তা মুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি সংসদ ভবনের সরকারি বাসায় সুস্থ-স্বাভাবিক আছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী।

বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি হলেও তিনি বরিশাল আওয়ামী লীগের অভিভাবক। তার অসুস্থকালীন দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করেছেন। মানুষের ভালোবাসায় তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

সুস্থ হয়ে বাসায় ফিরলেন এমপি হাসানাত আবদুল্লাহ

আপডেট সময় ১১:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০