ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা বৃদ্ধি ইতালির

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের হানায় ইতালির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশে আটকে পড়া দশ সহস্রাধিক ইতালি প্রবাসী সেদেশে যেতে পারছেন না। এদিকে আটকেপড়াদের অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।

গত ৭ অক্টোবর দেশটির স্বাস্থ্য বিভাগের জারি করা নোটিশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

বায়রার সূত্র মতে, কোভিড-১৯-এর জন্য বাংলাদেশে আটকা আছে এখনো ১০ হাজারের বেশি ইতালি প্রবাসী। এদের অনেকে গত বছর শীতের মৌসুম শুরু হওয়ার আগে ডিসেম্বরের দিকে বাংলাদেশে বেড়াতে এসে এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইতালিতে করোনা মহামারি শুরুর পর দেশে এসে আর যেতে পারেননি।

ইতালি দূতাবাস বলছে, বাংলাদেশি যাদের পরিবার-পরিজন, স্বামী-স্ত্রী কিংবা সন্তান ইতালিতে রয়েছে তারা সহজেই প্রবেশ করতে পারবেন দেশটিতে। এ সময়ের মধ্যে যাদের ইতালিতে রেসিডেন্ট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে দূতাবাস থেকে ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করতে হবে। যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে তাদেরও ওয়ার্ক পারমিট এবং ভিসার জন্য নতুন করে আবেদন করতে হবে। ফলে উদ্বেগ বেড়েছে। এতে ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন অনেক প্রবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা বৃদ্ধি ইতালির

আপডেট সময় ০১:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০