ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অর্থনৈতিক জোনে বিনিয়োগে ওয়াশিংটনকে অনুরোধ ঢাকার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে সবার সমৃদ্ধির লক্ষ্যে উম্মুক্ত, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়তে মতবিনিময় করেছে উভয়পক্ষ।

ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সংলাপ শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সংলাপের যৌথ বিবৃতি প্রকাশ করে।

এতে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সেদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ।

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অর্থনৈতিক জোনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে কোভিড-১৯ পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কৌশল নির্ধারণ নিয়েও উভয়পক্ষ আলোচনা করেছে।

বাংলাদেশের বিমানখাতে আরও সহযোগিতায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংলাপে জ্বালানি, প্রযুক্তিখাত, সমুদ্র অর্থনীতি ও কানেক্টিভিটিখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অর্থনৈতিক জোনে বিনিয়োগে ওয়াশিংটনকে অনুরোধ ঢাকার

আপডেট সময় ০৪:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০