ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

নিউইয়র্কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ডে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত আইটি ইঞ্জিনিয়ার সায়েম শাহরিয়ারের (২৪) মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ৯টায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের ৪১ এক্সিটে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই সায়েম শাহরিয়ারের মৃত্যু হয়।

২ অক্টোবর বাদ জুম্মা লং আইল্যান্ড রনকনকমা সেলডেন জামে মসজিদে সায়েমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের সদস্য সায়েম শাহরিয়ারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সায়েম বাবা মায়ের একমাত্র ছেলে। তার ছোট এক বোন রয়েছে। নিহত সায়েমের বাবা ইকবাল ইসলাম ও মা কুমু ইসলাম। তারা স্বপরিবারের নিউইয়র্ক লং আইল্যান্ডের রনকনকমায় বাস করতেন। সায়েম শাহরিয়ারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কসহ বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের প্রধান উপদেষ্টা সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল জানান, ২ অক্টোবর বাদ জুম্মা লং আইল্যান্ড রনকনকমা সেলডেন জামে মসজিদে সায়েমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন লংআইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে দাফন করা হবে।

সৈয়দ আল আমিন রাসেল বলেন, নিহত সায়েম শাহরিয়ার নিউইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে কম্পিউটার সফটওয়ারে ২০১৮ সালে গ্র্যাজুয়েশন করেছেন। আগামী মাসে কালিফোর্নিয়ার একটি আইটি ফার্মে যোগদানের কথা ছিল। বাংলাদেশি বংশোদ্ভুত মেধাবী তরুণ সায়েমের মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সায়েম নিউইয়র্কে বাংলাদেশি স্টডেন্টদের উদ্যোগে আয়োজিত ব্লাড ডোনেশনসহ বিভিন্ন সামাজিক কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার নিহত

আপডেট সময় ০১:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০